× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

বগুড়া অফিস

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৩ এএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫০ পিএম

অলঙ্করণ প্রবা

অলঙ্করণ প্রবা

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ। রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড মোড় থেকে তাকে আটক করা হয়। 

আটক ব্যক্তির নাম সঞ্জয় কুমার দেবনাথ। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার চকবারুল এলাকায়। তিনি পেশায় পল্লী চিকিৎসক হলেও ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা করতেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী। 

তিনি বলেন, ‘রবিবার রাত ৮টার দিকে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের তার পরিচয়পত্র দেখিয়ে নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট (৩৯তম বিসিএস) পরিচয় দিয়ে গাড়ি তল্লাশি শুরু করেন। এ সময় সন্দেহ হলে পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয়পত্র ভুয়া বলে স্বীকার করেন। পরে পুলিশ তাকে আটক করে।’

আটক সঞ্জয় পেশাদার প্রতারক। তার নামে দুইটি প্রতারণার মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরেকটি মামলা করে আজ দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা