× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা মুক্তি কক্সবাজারের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১০ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১১ পিএম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা মুক্তি কক্সবাজারের

‘রোহিঙ্গা ক্যাম্পে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’ : নজরদারিতে ‘মুক্তি কক্সবাজার’ শিরোনামে গতকাল রবিবার প্রতিদিনের বাংলাদেশের তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বেসরকারি সংস্থা মুক্তি কক্সবাজার। মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়েছে, মুক্তি কক্সবাজার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ১৯৯৬ সাল থেকে সরকারের পাশাপাশি রাষ্ট্রের আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে মুক্তি কক্সবাজার। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিয়ত এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংস্থাটি।

মুক্তি কক্সবাজার অত্যন্ত স্বচ্ছ স্থানীয় এনজিও হিসেবে কক্সবাজার জেলায় দীর্ঘ ২৭ বছর ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছে। সংস্থাটি কখনও দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল না এবং বর্তমানেও নেই। এর সব কার্যক্রম শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়। সংস্থার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তর সরেজমিনে তদন্ত করতে পারে।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটিতে প্রায় দুই হাজার কর্মকর্তা-কর্মচারী বর্তমানে কর্মরত আছেন, যাদের প্রায় ৯০ শতাংশই কক্সবাজারের স্থানীয় বাসিন্দা। অতীতেও একটি কুচক্রী মহল বিভিন্ন সময়ে কল্পিত অভিযোগ করে বিভিন্ন সংস্থার মাধ্যমে তদন্ত করিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন সংবাদপত্রেও অতীতে বিভিন্ন নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে। সরকারি সংস্থাগুলো এসব বিষয়ে তদন্ত করে কোনো অভিযোগের সত্যতা পায়নি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি মহল মুক্তি কক্সবাজারের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা