× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিবপুর উপজেলা চেয়ারম্যানকে গুলির ঘটনায় আটক ৪

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০৩ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৬ পিএম

গুলিবিদ্ধ শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান। প্রবা ফটো

গুলিবিদ্ধ শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান। প্রবা ফটো

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খানের ওপর গুলির ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। শনি ও রবিবার (২৬ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার মো. ফরিদ সরকার, সৈয়দনগর এলাকার মো. সাব্বির, পূর্ব সৈয়দনগর এলাকার মো. মনসুর আহমেদ রানা ও কামারগাঁও এলাকার মো. মোমেন মোল্লা।

ওসি বলেন, ‘উপজেলা চেয়ারম্যানকে গুলির ঘটনায় রবিবার দুপুর পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে পালপাড়া বাজার রোডের পাশের একটি নির্জন বাড়ি থেকে হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আমরা আহত উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, তিনি সুস্থ হয়ে অভিযোগ দায়ের করবেন।’

এদিকে হামলার প্রতিবাদে রবিবার বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ জনতা। সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদ এ বিক্ষোভ করে। এ সময় দ্রুত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন নাজিরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান বুলু, ডেপুটি কমান্ডার মোতালিব খান ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

উল্লেখ্য, শনিবার সকালে উপজেলা সদরের বাজার-সড়ক এলাকায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন হারুন অর রশিদ। তিন দুর্বৃত্ত তার বাসায় ঢুকে তাকে পরপর ৩ রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। 

পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে বলে জানান চিকিৎসক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা