× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকেয়া বেতনের দাবিতে রিজেন্ট টেক্সটাইলের শ্রমিকদের আমরণ অনশন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৭ পিএম

বকেয়া বেতনের দাবিতে আমরণ অনশন করছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের শ্রমিকরা। প্রবা ফটো

বকেয়া বেতনের দাবিতে আমরণ অনশন করছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের শ্রমিকরা। প্রবা ফটো

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আমরণ অনশন শুরু করেছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন লাভলেইন মোড় এলাকায় হাবিব গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে শ্রমিকরা অনশন শুরু করেন। রিজেন্ট টেক্সটাইল হাবিব গ্রুপের একটি প্রতিষ্ঠান।

গ্রুপটির পরিচালক সালমান হাবিব প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। মালিকের দৃষ্টি আকর্ষণ করতেই শ্রমিকরা গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করছেন। 

কালুরঘাট শিল্প এলাকায় গড়ে তোলা রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড বাণিজ্যিক উৎপাদন শুরু করে ১৯৯৯ সালে। শতভাগ রপ্তানি পণ্য উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটিতে প্রতিদিন গড়ে ৪০ হাজার থেকে ৫০ হাজার মিটার কাপড় তৈরি করা যায়।

২০২১ সালের সেপ্টেম্বর মাসে লে-অফ ঘোষণা করে প্রতিষ্ঠানটির মালিকরা। ওই সময় প্রতিষ্ঠানটিতে কর্মরত ১৩০ জন শ্রমিক কর্মকর্তা ৬ মাসের বেতন ভাতা বকেয়া ছিল। ওই বকেয়া বেতনের দাবিতে দুই বছর ধরে দফায় দফায় অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা। প্রত্যেকবারই বকেয়া বেতন পরিশোধের জন্য মালিকপক্ষ আশ্বাস দিয়ে আসলেও শেষ পর্যন্ত বকেয়া পরিশোধ করেনি মালিক পক্ষ। তাই বাধ্য হয়ে রবিবার সকাল থেকে আমরণ অনশন শুরু করে তারা।বিকল সোয়া ৫টায় এই প্রতিবেদন লেখার সময় শ্রমিকরা সেখানে অবস্থান করছিল।

শ্রমিকরা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।

শিল্প পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রতিষ্ঠানটির মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন এই মুহুর্তে তারা সংকটময় পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছেন। তাই শ্রমিকদের বকেয়া বেতন এক সঙ্গে পরিশোধ করতে পারছেন না। তবে আগামী মাস থেকে পর্যায়ক্রমে শ্রমিকদের সব বেতন দিয়ে দিবেন।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকদের সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কথা বলেছেন। শিল্প পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছেন। শ্রমিকরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ সর্তক অবস্থায় আছেন। কর্মসূচি স্থগিত করে বকেয়া বেতন আদায়ে শ্রমিকদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। তবে তারা এখনও কর্মসূচিতে অনঢ় রয়েছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা