× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মাদক’ নিয়ে দ্বন্দ্বে যুবক হত্যা, কারবারির বাড়ি পোড়াল বিক্ষুদ্ধরা

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০০ পিএম

এক নারীর বাড়ি পুড়িয়ে দেন স্থানীয়রা। প্রবা ফটো

এক নারীর বাড়ি পুড়িয়ে দেন স্থানীয়রা। প্রবা ফটো

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় নিখোঁজের পরদিন সড়কের পাশ থেকে রায়হান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার জেরে স্থানীয় এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়ে ঘর পুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।

স্থানীদের দাবি, ওই নারী এলাকার চিহ্নিত মাদক কারবারি। পুলিশ বলছে, মাদক নিয়ে দ্বন্দের জেরে যুবককে হত্যা করা হয়ে থাকতে পারে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল-গাদতলা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মো. রায়হান দেলদুয়ার সদর ইউনিয়নের নলুয়া গ্রামের আজাহার আলীর ছেলে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার বিকাল থেকে রায়হান নিখোঁজ ছিলেন। শনিবার সকালে পাথরাইল-গাদতলা সড়কের পাশে মর্জিনা নামে এক নারীর বাড়ির সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর দুজনকে আটক করা হয়েছে।’

স্থানীয়রা জানান, মর্জিনা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার তিন ছেলে ও স্বামী মাদক কারবারে জড়িত। তাকে ১০-১২ দিন আগে পুলিশ ধরে নিয়ে গেছে। আগেও মর্জিনাকে একাধিকবার পুলিশ গ্রেপ্তার করেছিল। বারবার ধরে নিয়ে গেলেও জামিয়ে বের হয়ে এসে তিনি ফের মাদক কারবার শুরু করেন। শনিবার তার বাড়ির সামনে রায়হানের মরদেহ পাওয়া গেছে। মরদেহ দেখতে পেয়ে মর্জিনার বাড়িতে হামলা, ভাঙচুর ও ঘরে আগুন দিয়েছেন স্থানীয়রা।

ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, ‘রায়হানের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, শুক্রবার রাতে মদক সেবন নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

মর্জিনার মাদক কারবার ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘মর্জিনার বাড়ির সামনে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার জেরে তার বাড়িতে হামলা ও আগুন দিয়েছে স্থানীয়রা। তবে মর্জিনা বর্তমানে কারাগারে আছেন। তাকে মাদকের একটি মামলায় ১০-১২ দিন আগে গ্রেপ্তার করা হয়েছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা