× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাড়ি থামিয়ে নৌকাবাইচ উপভোগ প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২২ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩০ পিএম

গাড়ি থামিয়ে নৌকাবাইচ উপভোগ প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভা শেষে টুঙ্গিপাড়া যাওয়ার পথে গাড়ি থামিয়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের পর টুঙ্গিপাড়ার ভাঙ্গারহাটের খালপাড়ে দাঁড়িয়ে তিনি নৌকাবাইচ উপভোগ করেন।

কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা শেষে নিজ বাড়ি টুঙ্গিপাড়া যাওয়ার পথে ভাঙ্গারহাটের খালে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখলে তিনি দাঁড়িয়ে যান।

এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে নৌকার মাঝিদের শুভেচ্ছা জানালে হর্ষধ্বনি আর বাদ্যের তালে তালে প্রধানমন্ত্রীকে তারা অভিবাদন জানায়।

নৌকাবাইচ উপভোগ শেষে গাড়িতে করে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন। টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা