× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদযাত্রায় হাঁটতে হাঁটতে মৃত্যুর কোলে বিএনপি নেতা

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৩ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৬ পিএম

আব্দুল জব্বার বাবলু। প্রবা ফটো

আব্দুল জব্বার বাবলু। প্রবা ফটো

১০ দফা দাবিতে বিএনপি আয়োজিত পদযাত্রায় এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলু।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে পদযাত্রাটি চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স পার হলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আব্দুল জব্বার। সহকর্মীরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জোবাইদা জামান জয়া বলেন, ‘বিকাল সাড়ে চারটার দিকে আব্দুল জব্বারকে হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।’

চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার বিকাল ৩টার দিকে পৌর এলাকার ভিমরুল্লাহ থেকে পদযাত্রাটি শুরু হয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে যাচ্ছিল। পদযাত্রাটি পুলিশ লাইন্সের কাছে পৌঁছলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আব্দুল জব্বার। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

আব্দুল জব্বার ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা