× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেকানিকের বিরুদ্ধে অফিস সহায়ককে মারধরের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩১ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৮ পিএম

অভিযুক্ত নাহিদ আলী। সংগৃহীত ছবি

অভিযুক্ত নাহিদ আলী। সংগৃহীত ছবি

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নাগেশ্বরী অফিসের সহকারী মেকানিক নাহিদ আলীর বিরুদ্ধে অফিস সহায়ক এরশাদুল হককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত এরশাদুল নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের বিএসসি মোড়ে মারধরের ঘটনা ঘটে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নাহিদ আলীসহ দুজনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এরশাদুল হক।

এরশাদুল হক বিদ্যুৎ পাড়ার ইয়াকুব আলীর ছেলে। তিনি ১০ বছর ধরে মাস্টাররোলে বিএমডিএ নাগেশ্বরী উপজেলা অফিসে কর্মরত আছেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বিএসসি মোড়ে এরশাদুলকে দেখে গালিগালাজ করেন নাহিদ আলী। এরশাদুল গালিগালাজ করতে নিষেধ করলে তাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পেটায় নাহিদসহ কয়েকজন। এ সময় বিএমডিএ অফিসের নৈশপ্রহরী আব্দুল মালেক, হাজীপাড়ার আব্দুস সাত্তারসহ আশপাশের লোকজন এসে এরশাদুলকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী নৈশপ্রহরী আব্দুল মালেক বলেন, মারধরের সময় আমি উপস্থিত ছিলাম। এরশাদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছি।

আহত এরশাদুল হক বলেন, নাহিদ সব জায়গায় অনিয়ম করেন। তার বিরুদ্ধে কথা বললেই অফিসিয়াল ঝামেলার ভয়ভীতি দেখান। কিছুদিন আগে আমাদের বড় স্যার (উপসহকারী প্রকৌশলী) যোগদান করেছেন। এরপর থেকে তার সঙ্গে আমি চলি না। স্যারের কথায় চলি। এ নিয়ে আমাকে হুমকি দিয়ে আসছিল। ওইদিন রাতে লোকজন নিয়ে এসে আমাকে গালাগাল শুরু করে। আমি নিষেধ করা মাত্রই মারধর করে। লোকজন না থাকলে আমাক মেরে ফেলত। থানায় অভিযোগ করেছি।

অভিযোগের বিষয়ে সহকারী মেকানিক নাহিদ আলীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বিএমডিএর উপজেলা প্রকৌশলী মাহবুব আলম বলেন, ঘটনাটি অফিসের বাইরে ঘটেছে। তবুও আমার এখানে অভিযোগ করতে বলেছি। অভিযোগ পেলে অফিসিয়ালি ব্যবস্থা নেব।

ওসি নবীউল হাসান বলেন, শুক্রবার রাতে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জাহান বলেন, বিষয়টি যেহেতু ফৌজদারি। তাদেরকে থানায় অভিযোগ করতে বলা হয়েছে। আমার এখানে অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা