ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫১ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৮ পিএম
শনিবার দুপুরে ফুলবাড়ীতে আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ। প্রবা ফটো
দিনাজপুরের ফুলবাড়ীতে রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৮তম বর্ধিত জন্ম উৎসব পালন করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সেবাশ্রম চত্বরে আয়োজিত ধর্মসভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের উপদেষ্টা অধ্যাপক চিত্তরঞ্জন দাস।
সভা সঞ্চালনা করেন রামকৃষ্ণ সেবাশ্রমের সাবেক সভাপতি সমরেন্দ্র চন্দ্র সাহা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ। স্বাগত বক্তব্য দেন ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি সঞ্জয় কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের স্বামী নামানন্দ মহারাজ, রামকৃষ্ণ মিশন পরিচালক পর্ষদের সভাপতি অজয় কুমার চ্যাটার্জি, পার্বতীপুর শ্রীমা সারদা আশ্রমের সম্পাদক ব্রহ্মচারিণী হৈমন্তীসহ অনেকে। সভা শেষে ধর্মীয় সংগীত অনুষ্ঠানসহ প্রসাদ বিতরণ করা হয়। এতে হিন্দুধর্মাবলম্বী ৩ শতাধিক বিভিন্ন বয়সি নারী-পুরুষ উপস্থিত ছিলেন।