× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৫ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৮ পিএম

 গ্রেপ্তার রেজাউল করিম শামীম। প্রবা ফটো

গ্রেপ্তার রেজাউল করিম শামীম। প্রবা ফটো

কিশোরগঞ্জের ভৈরব নিউটাউন এলাকার সোনায়েত উল্লাহ (সোনা মিয়া) হত্যা মামলার প্রধান আসামি রেজাউল করিম শামীমকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

 বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে র‌্যাব, ভৈরব ক্যাম্প ও ময়মনসিংহ সদর কোম্পানির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শামীম নিউটাউন এলাকার আশরাফ মিয়ার বাড়ির পাহারাদার।

শুক্রবার ১২টায় প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী বলেন, ‘বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব নিউটাউন এলাকার চাঞ্চল্যকর সোনায়েত উল্লাহ হত্যা মামলার প্রধান আসামি শামীমকে ময়মনসিংহের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ’ঘটনার পর থেকে রেজাউল করিম শামীম পলাতক ছিলেন। সোনা মিয়ার ছেলে রোহানুর রহমান আলভী বাদী হয়ে ভৈরব থানায় শামীমকে প্রধান আসামি করে তিনজনের নামে হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার আসামিকে ভৈরব থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।’

গত ২১ ফেব্রুয়ারি সোনা মিয়া গাজীপুর জেলা কারাগার থেকে জামিনে ছাড়া পেয়ে বাড়িতে আসেন। ওইদিন রাত ১১টায় বাড়ি থেকে বের হন তিনি। পরে রাত আনুমানিক ৪টায় তার পরিবার অভিযুক্ত শামীমের মাধ্যমে জানতে পারে যে সোনা মিয়া অসুস্থ হয়ে তার বাসায় আছেন।

তখন তার ছেলে আলভীসহ স্বজনরা সোনা মিয়াকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা