× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশুর নদে উল্টে গেল জালি বোট, উদ্ধার ১৩ পর্যটক

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪০ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫০ পিএম

বোটে থাকা সব পর্যটককে উদ্ধার করা হয়েছে। প্রবা ফটো

বোটে থাকা সব পর্যটককে উদ্ধার করা হয়েছে। প্রবা ফটো

সুন্দরবনের পশুর নদে পর্যটকবাহী একটি জালি বোট উল্টে গেছে। পরে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা এসে ১৩ পর্যটককে উদ্ধার করেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মোংলা পিকনিক কর্নারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেহেরপুরের গাংনী উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আলমগীর কবিরের নেতৃত্বে ১৩ জনের একটি পর্যটক দল সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলা বন্দরের পিকনিক কর্নারে আসে। সকালে পর্যটকরা সেখান থেকে জালি বোটে করে সুন্দরবনের করমজল ইকো পার্ক ও কুমির প্রজনন কেন্দ্র ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন।

বোটটি নদের মোহনায় গেলে পর্যটকরা অসাবধানতাবশত বোটের ছাদের একপাশে চলে যান। এতে বোটটি উল্টে যায়। এ সময় আশপাশে অবস্থানরত অন্যান্য ট্যুরিস্ট বোটের চালক ও ট্যুরিস্ট পুলিশ তাদের উদ্ধার করেন।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পর্যটকরা সবাই সুস্থ আছেন বলেও জানান ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা