× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাভার্ডভ্যানের চাপায় যুবকের মৃত্যু, কেডিএস কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৫ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৭ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামে কেডিএস লজিস্টিকস ডিপোতে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ হোসাইন মুন্না নামে এক যুবক মারা গেছে। এ ঘটনায় ডিপোর ব্যবস্থাপকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের ছোট ভাই ইমাম হোসেন নিশু।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানায় তিনি মামলাটি করেন।

আসামিরা হলেনডিপোর ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন, পরিবহন শাখার কর্মকর্তা আব্দুর রহমান, সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ আফছার ও কাভার্ডভ্যানচালক রবিউল হোসেন।

নিহত মোহাম্মদ হোসাইন মুন্না চাঁদপুর জেলার সদর থানার বাবুরহাট এলাকার হান্নান মিয়াজীর ছেলে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘বুধবার রাতে নিহত মোহাম্মদ হোসাইনের ছোট ভাই বাদী হয়ে মামলাটি করেন। মামলায় কেডিএসের চারজনের নাম উল্লেখ করা হয়।’

গত সোমবার বিকালে মোহাম্মদ হোসাইন সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার কেডিএস কন্টেইনার ডিপোতে কাভার্ডভ্যানচাপায় গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০ ফেব্রুয়ারি মোহাম্মদ হোসাইন মুন্না কাভার্ডভ্যানচালক রবিউল হোসেনসহ এক্সপোর্টের মাল লোড করার জন্য কাভার্ডভ্যান নিয়ে কেডিএস কন্টেইনার ডিপোর আনলোডিং পয়েন্টে ৯ নম্বর গেটে যান। এ সময় ডিপো কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে কাভার্ডভ্যানের চাপায় পড়ে মোহাম্মদ হোসাইন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা