× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুইল চেয়ার পেয়ে তারা খুশি

খানসামা (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১১ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২২ পিএম

দিনাজপুরের খানসামা উপজেলায় সামাজিক সংগঠন ‘ছওয়াব’ ৫০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে।  প্রবা ফটো

দিনাজপুরের খানসামা উপজেলায় সামাজিক সংগঠন ‘ছওয়াব’ ৫০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে। প্রবা ফটো

দিনাজপুরের খানসামা উপজেলায় সামাজিক সংগঠন ‘ছওয়াব’ ৫০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার পাকেরহাটে বড় মাঠে এক অনুষ্ঠানে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলার সহজপুর গ্রামের রিপন আহমেদ শারীরিক প্রতিবন্ধী। হামাগুড়ি দিয়ে চলাফেরা করেন। তার একটি হুইল চেয়ার খুবই প্রয়োজন ছিল। তাকে হুইল চেয়ার উপহার দিয়েছে সংগঠনটি।

হুইল চেয়ার পেয়ে খুবই খুশি রিপন। এটি নিতে ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রিপনের সঙ্গে এসেছেন তার মা-বাবাও। ছেলের চলাফেরার জন্য হুইল চেয়ার পেয়ে তাদেরও মুখে হাসি।

রিপনের মা লাকী বেগম বলেন, ‘প্রতিবন্ধী শিশুদের নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আদর-ভালোবাসা দিলে তাদের প্রতিভাও বিকশিত হবে।’ 

অন্যদিকে ছেলে ও পুত্রবধূর সঙ্গে হুইল চেয়ার নিতে এসেছেন উপজেলার খামারপাড়া ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের মহিরউদ্দিন। বার্ধক্যজনিত নানা অসুস্থতাসহ কিছুদিন আগে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী হন তিনি। চলাফেরার জন্য হুইল চেয়ার পেয়ে খুশি মহিরউদ্দিন।

সোহেল রানা বাক ও শারীরিক প্রতিবন্ধী। হুইল চেয়ার পেয়ে খুশিতে তিনি কিছু একটা বলতে চাইলেও আর পারলেন না। রিপন, মহিরউদ্দিন কিংবা সোহেলের মতোই হুইল চেয়ার পেয়ে খুশি আরও ৫০ প্রতিবন্ধী ও তাদের পরিবার।

সংগঠনের হেড অব প্রোগ্রাম লোকমান হোসাইন তালুকদারের সভাপতিত্বে ও ভলান্টিয়ার এস এম রকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আংগারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, ইউপি সদস্য শাহজাহান পাটোয়ারী ও ছওয়াবের ভলান্টিয়ার এবং সুধীজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা