প্রবা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২২ ১৫:৪১ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২২ ১৭:৫৬ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বিজেএর শ্রদ্ধা। ছবি : প্রবা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)। বুধবার বিজেএর চেয়ারম্যান শেখ সৈয়দ আলীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির সমৃদ্ধি লাভের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেএর সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান এফএম সাইফুজ্জামান, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবাহান শরীফ এবং বিজেএর সচিব (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন মিয়াসহ আরও অনেকে। সংবাদ বিজ্ঞপ্তি।
প্রবা/ইউরি/এমআই