× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে ফিরে গেল ভারতীয় মৈত্রী সাইকেল র‌্যালি

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৮ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০২ পিএম

দেশে ফেরার আগে ভারতীয় মৈত্রী সাইকেল র‍্যালির ১৪ সদস্যের প্রতিনিধি দল। প্রবা ফটো

দেশে ফেরার আগে ভারতীয় মৈত্রী সাইকেল র‍্যালির ১৪ সদস্যের প্রতিনিধি দল। প্রবা ফটো

দেশে ফিরল ভাষাশহীদদের শ্রদ্ধা ভালোবাসা জানাতে বাংলাদেশে আসা ভারতীয় মৈত্রী সাইকেল র‍্যালির ১৪ সদস্যের প্রতিনিধি দল বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা ভারতে প্রবেশ করে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে আসা ভারতীয় ১৪ সদস্যের সাইকেল র‌্যালির দলনেতা লোপা মিত্র বলেন, বাংলা কখনও হয় না ভাগ। বাংলা ভাষায় আমরা এক। মায়ের ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে বীর শহীদদের স্মৃতিমিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আমরা ১৪ জন সাইকেল চালিয়ে ১৬ ফেব্রুয়ারি বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করি

দলনেতা লোপা মিত্র জানান, সব কার্যক্রম শেষে সব বাংলাদেশির সার্বিক সহযোগিতায় আজ দেশে ফিরে যাচ্ছি। ধন্যবাদ বাংলাদেশ!

দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ মো. নাইম আহম্মেদ জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় মৈত্রী সাইকেল র‌্যালির প্রতিনিধি দলটি ইমগ্রেশনের সব কার্যক্রম সম্পন্ন করে দর্শনা ত্যাগ করেছে

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা