× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে জমির বিরোধে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৭ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৩ পিএম

জমি নিয়ে বিরোধের জেরে শ্রীপুরে বসতবাড়িতে হামলা করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। প্রবা ফটো

জমি নিয়ে বিরোধের জেরে শ্রীপুরে বসতবাড়িতে হামলা করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিনারা আক্তার নামের এক নারীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীদের বাধা দিলে তারা পরিবারটির সদস্যদের মারধর করে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) ঘটনাস্থলে গিয়ে হামলা, ভাঙচুরের সত্যতা পান প্রতিবেদক। 

ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, মনির হোসেনের কাছ থেকে বসতবাড়িসহ জমি কিনেছিল তারা। কিন্তু জমি বিক্রির পরও সেখান থেকে নিজের সেপটিক ট্যাংক সরিয়ে নিতে অনীহা প্রকাশ করে মনির। মঙ্গলবার রাতে এটি বন্ধ করতে গেলে লাঠিসোঁটাসহ সহযোগীদের নিয়ে তাদের বাধা দেয় মনির। ঘরে ঢুকে তাদের ওয়্যারড্রোব, আলমারি, টেলিভিশনসহ ঘরে থাকা অন্যান্য আসবাবপত্র ভাঙচুর এবং নগদ টাকা, স্বর্ণালংঙ্কার নিয়ে নেয়।

এ ঘটনায় গৃহকর্ত্রী মিনারা আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত ইসমাইলের ছেলে মনির হোসেন, ইজ্জতপুর গ্রামের নূর ইসলাম, রাসেল, মনির হোসেনের ছেলে মিনহাজ ও মেহেদীসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জন। 

বিষয়টি নিয়ে কথা বলতে মনিরের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। তবে বাড়িতে থাকা তার বোন মিনারা আক্তারের পরিবারের সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে মিনারার পরিবার বিরোধপূর্ণ জমিতে সেপটিক ট্যাংক বন্ধ করতে গেলে মনির বাধা দেন। পরে উভয় পক্ষের সামান্য হাতাহাতি হয়। তবে হামলা ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের বিষয়ে তার কিছু জানা নেই। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা