হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০১ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৫ পিএম
গ্যানিংগঞ্জ বাজারে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে ব্যবসায়ী আনোয়ার আলীকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো
হবিগঞ্জের বানিয়াচংয়ের গ্যানিংগঞ্জ বাজারে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বুধবার (২২ ফেব্রুয়াারি) দুপুরে এ দণ্ড দেন।
দণ্ডিত ব্যবসায়ীর নাম আনোয়ার আলী। তিনি বানিয়াং উপজেলার দক্ষিণ যাত্রাপাশা গ্রামের রজব আলীর ছেলে ও গ্যানিংগঞ্জ বাজারে রুমেনা এন্টারপ্রাইজের মালিক।
ইউএনও বলেন, আনোয়ার আলী সিনজেনটা কোম্পানির কীটনাশকের মোড়কে ভেজাল কীটনাশক বিক্রি করছিল। ভ্রাম্যমাণ আদালত তাকে হাতেনাতে আটকের পর তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। বানিয়াচং থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছে।