× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুতা পায়ে শহীদ মিনারে প্রধান শিক্ষক, বললেন আন্তরিকভাবে দুঃখিত

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১০ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৬ পিএম

চরধূপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মহিউদ্দিন বাবুল। প্রবা ফটো

চরধূপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মহিউদ্দিন বাবুল। প্রবা ফটো

বরগুনায় প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের জুতা পায়ে শহীদ মিনারে দাঁড়িয়ে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি নিয়ে ওই শিক্ষকের তীব্র সমালোচনা করছেন নেটিজেনরা। তবে ওই প্রধান শিক্ষক এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকাল থেকে ছবিটি ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে। সমালোচিত ওই শিক্ষকের নাম মীর মহিউদ্দিন বাবুল। তিনি বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের চরধূপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে সাজানো হয় বিদ্যালয়ের শহীদ মিনার। সকাল থেকে এই শহীদ মিনারে শ্রদ্ধা জানায় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় প্রধান শিক্ষক মীর মহিউদ্দিন জুতা পায়ে মিনারের বেদিতে উঠে ছবি তোলেন। ছবিটি তার এক ছাত্র ফেসবুকে আপলোড করলে তা ভাইরাল হয়।

ছবিটি রিপোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘মানুষ তৈরির কারিগর প্রধান শিক্ষক মীর বাবুল স্যার। ভাষাশহীদদের প্রতি তার শ্রদ্ধা জানানোর নমুনা যদি এই হয়, তাহলে ছাত্রছাত্রীরা কী শিখবে!’

এ ব্যাপারে প্রধান শিক্ষক মীর মহিউদ্দিন বলেন, ‘অসাবধানতার কারণে এটি হয়েছে। আমার এক ছাত্র ছবিটি ফেসবুকে ছেড়েছে। পরে এর জন্য সে দুঃখ প্রকাশ করেছে। আমিও বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত।’

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘বিষয়টি আমি জানি না। এখন খোঁজ নিয়ে দেখব। ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা