× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৪ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৫ পিএম

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। প্রবা ফটো

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। প্রবা ফটো

যাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছিল, সেসব ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে চট্টগ্রামের মানুষ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় চসিকের কাউন্সিলর ও কর্মকর্তারা মেয়রের সঙ্গে ছিলেন।

পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনয়ার মোশাররফ হোসেন। বিভাগীয় কমিশনার আমিনুর রহমান, ডিআইজি আনোয়ার হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুদ্দিন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ও মহানগরের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীন, উত্তরের সভাপতি এমএ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।

ভোর থেকে রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন স্তরের মানুষ প্রভাতফেরি করে শহীদ মিনারে এসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা