× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় ৪৭০ কেজি ভেজাল দুধ জব্দ, ব্যবসায়ীর ৬ মাসের দণ্ড

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৫ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৯ পিএম

৪৭০ কেজি ভেজাল দুধ জব্দ করার পর নষ্ট করে সাতক্ষীরায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

৪৭০ কেজি ভেজাল দুধ জব্দ করার পর নষ্ট করে সাতক্ষীরায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

সাতক্ষীরায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪৭০ কেজি ভেজাল দুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুধ ব্যবসায়ী উজ্জ্বল কুমার ঘোষকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় তালা উপজেলার জিয়ালা মহান্দী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোখলেসুর রহমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক নাজমুল হাসান। 

নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোখলেসুর রহমান বলেন, ’৪৭০ কেজি দুধ আটক করে ল্যাব টেস্টে ভেজালের অস্তিত্ব মেলে। পরে কারখানাটির মালিক উজ্জ্বল কুমার ঘোষের দেওয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে দুধ তৈরিতে ব্যবহৃত ৩৬ কেজি গ্লুকোজ ও ক্রিম বানানোর ১০ লিটার তেল জব্দ করা হয়।’  

তিনি বলেন, ’তালার সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছেন। জব্দ ভেজাল দুধ ও উপকরণ নষ্ট করা হয়েছে।’ 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক নাজমুল হাসান বলেন, ’দুধ উৎপাদনকারী এলাকাগুলোতে আমাদের নজরদারি চলছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা