× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যাফের আইপিএস বিস্ফোরণে তিন কর্মচারী দগ্ধ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫২ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর খুলশী থানার হলি ক্রিসেন্টের পাশের গলিতে ফিউশন ক্যাফেতে আইপিএস বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘ফিউশন ক্যাফের তিন কর্মচারীকে দগ্ধ অবস্থায় ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আগুনে তাদের হাত, পা এবং মুখের কিছু অংশ পুড়ে গেছে। তিনজনকে হাসপাতালে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কী কারণে তারা দগ্ধ হয়েছেন সেটি নিশ্চিত করে জানা যায়নি।’

হাসপাতালে ভর্তি আহত তিনজন হলেন- মো. কাশেম, নুর হোসাইন ও মুবিনুল হক। 

এ বিষয়ে জানতে চাইলে ক্যাফের ম্যানেজার মো. গুলজার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কীভাবে তারা দগ্ধ হয়েছেন এটি আমরা এখনও নিশ্চিত নই। তবে গ্যাস সিলিন্ডার থেকে এই ঘটনা ঘটেনি এটি আমরা নিশ্চিত। আমাদের গ্যাস সিলিন্ডারগুলো দোকানের বাইরে থাকে। সেগুলো অক্ষত আছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি আইপিএস থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। কারণ ক্যাফের কিচেনের পাশে আইপিএস ছিল। আর আহত তিনজন কিচেনে কাজ করছিলেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা