× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ-আড্ডায় ভারতীয় সাইক্লিস্ট

বগুড়া অফিস

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৮ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫১ পিএম

ভারতীয় সাইক্লিস্ট সাবিতা মাহাতোকে কাছে পেয়ে উচ্ছ্বসিত বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ছবি : প্রবা

ভারতীয় সাইক্লিস্ট সাবিতা মাহাতোকে কাছে পেয়ে উচ্ছ্বসিত বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ছবি : প্রবা

কাশ্মির থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশে আসা ভারতীয় তরুণী সাবিতা মাহাতো বগুড়ায় শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ-আড্ডায় সময় কাটিয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিনি যোগদান করেন। এ সময় তার সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকরা সেলফি তোলেন এবং তাকে শুভেচ্ছা জানান। 

সাবিতা মাহাতো ভারতের পশ্চিমবঙ্গের তারাকেশর এলাকার বাসিন্দা। সদ্য গ্রাজুয়েশন শেষ করা শিক্ষার্থী সাবিতা গত বছরের ৬ ডিসেম্বর ভারতের কাশ্মিরের ভারত-পাকিস্থান সীমান্ত থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেন। বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে তাকে পাড়ি দিতে হয়েছে ৪ হাজার কিলোমিটার পথ। এতে তার সময় লেগেছে ৭৩ দিন। 

স্কুলের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়ে সাবিতা মাহাতো বলেন, ‘বগুড়ায় এসেই বীট মডেল স্কুলে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়ে দারুণ লাগছে। এখানে উপস্থিত হয়ে এই অঞ্চলের শিল্প ও সংস্কৃতির ব্যাপারে জানতে পারছি। এখানকার শিল্প ও সংস্কৃতি বেশ সমৃদ্ধ।’

তিনি আরও বলেন, ‘দেশ ঘুরে বেড়ানো আমার নেশা। সেই নেশা থেকেই নিজ দেশের বন্ধুরাষ্ট্র বাংলাদেশ ঘুরে দেখতে সাইকেল চালিয়ে এসেছি। পর্যায়ক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলাগুলো ঘুরে দেখব। এতে দেশের ইতিহাস ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে আরও জানতে ও শিখতে পারব।’

বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, ‘সাবিতা মাহাতো আমাদের স্কুলে এসে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি আমাদের শিক্ষার্থীদের সঙ্গে আনন্দে সময় কাটিয়েছেন। তিনি যে লক্ষ্য নিয়ে বাংলাদেশে এসেছেন, তার সফলতা কামনা করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা