× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রামপুলিশের বিরুদ্ধে সাবেক ইউপি চেয়ারম্যানকে পেটানোর অভিযোগ

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪১ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৯ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক ইউপি চেয়ারম্যান মেফতাহুল জান্নাত। প্রবা ফটো

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক ইউপি চেয়ারম্যান মেফতাহুল জান্নাত। প্রবা ফটো

দিনাজপুরের হাকিমপুরে এক গ্রামপুলিশের বিরুদ্ধে মেফতাহুল জান্নাত নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে। আহত সাবেক চেয়ারম্যান হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি হাকিমপুরের বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের কাঁকড়াবালি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গ্রামপুলিশ সুদীপ চন্দ্র দীর্ঘদিন থেকে সাবেক চেয়ারম্যান মেফতাহুলের পৌনে দুই বিঘা জমি বর্গা নিয়ে চাষ করছেন। তবে তার অজান্তে প্রায় এক বিঘা জমি বেশি চাষ করে আসছিলেন সুদীপ। বিষয়টি জানার পর আমিন দিয়ে জমিগুলো পরিমাপ করা হয়। এতে পৌনে দুই বিঘা জমির বদলে পৌনে তিন বিঘা জমি হয়।

তারা জানান, জমি মাপার সময় সুদীপের সঙ্গে মেফতাহুলের বাগবিতণ্ডা ঘটে। একপর্যায়ে ক্ষিপ্ত সুদীপ তাকে কিলঘুষি মারেন। ধাক্কা দিয়ে তাকে সরিষাক্ষেতে ফেলে দেন। স্থানীয়রা মেফতাহুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক চেয়ারম্যান মেফতাহুল বলেন, ‘আমি যখন ওই ইউনিয়নের মেম্বার ছিলাম, তখন সুদীপকে গ্রামপুলিশের চাকরি দিয়েছি। যখন চেয়ারম্যান ছিলাম, তখন তাকে দফাদার করেছি। এত কিছুর পরও তার হাতেই আমাকে মার খেতে হলো। আমি এ বিষয়ে থানায় মৌখিক জানিয়েছি। সুস্থ হয়ে লিখিত অভিযোগ দেব।’

অভিযোগের বিষয়ে গ্রামপুলিশ সুদীপ চন্দ্র বলেন, ‘আমি চেয়ারম্যানকে মারধর করিনি। কথা কাটাকাটির একপর্যায়ে একটু ধাক্কাধাক্কি হয়েছে। এতেই তিনি সরিষাক্ষেতে পড়ে আহত হন। আমি ইচ্ছে করে এ ঘটনা ঘটাইনি। রাগে ভুলবশত হয়েছে।’

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা