× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনা নাগরিক নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেপ্তার

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৮ পিএম

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় চীনা নাগরিক নিহতের ঘটনায় অভিযুক্ত ড্রাম ট্রাকের চালক সাদ্দাম হোসেন। প্রবা ফটো

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় চীনা নাগরিক নিহতের ঘটনায় অভিযুক্ত ড্রাম ট্রাকের চালক সাদ্দাম হোসেন। প্রবা ফটো

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় চীনা নাগরিক নিহতের ঘটনায় অভিযুক্ত ড্রাম ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার টোলারবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্ত ওই যুবকের নাম সাদ্দাম হোসেন। তিনি শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের গোলাপ শিকদারকান্দি এলাকার ছাবু শিকদারের ছেলে।

সোমবার বেলা ১২টায় র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গত শনিবার সকাল ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে ৬ জন শ্রমিক ও পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পে কর্মরত জরিপ প্রকৌশলী চ্যাং বিনকে নিয়ে ঢাকামুখী সার্ভিস লেন দিয়ে যাচ্ছিল একটি পিকআপ।

শিবচরের সূর্যনগর এলাকায় ৩ জন শ্রমিককে নামিয়ে দিয়ে বাকি তিনজন ও জরিপ প্রকৌশলীকে নিয়ে প্রকল্প এলাকা দিকে রওনা হয় গাড়িটি।

এ সময় যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দৌলতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা চালক ও চীনা জরিপ প্রকৌশলী চ্যাং বিনসহ ৫ জন আহত হন। ওই চীনা নাগরিক ও রিজু নামে এক বাংলাদেশিকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক চীনা নাগরিক চ্যাং বিনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় অন্য আহত শ্রমিকরা ঢাকা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় পরদিন রবিবার পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পে কর্মরত মুইদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা চালককে আসামি করে শিবচর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। এরপরেই তথ্য-প্রযুক্তির সহায়তায় ট্রাকটি জব্দ ও চালককে শনাক্ত করে আসামি সাদ্দামকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে পাঠায় পুলিশ। সোমবার দুপুরে আদালতে আসামিকে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ সম্পর্কে র‌্যাব-৮ হেড কোয়াটারের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন, ‘দুর্ঘটনার পরেই ড্রাম ট্রাকের চালক সাদ্দাম দ্রুত পালিয়ে যান। চালক আমাদের কাছে স্বীকার করেছেন, তার অসাবধানতা এই দুর্ঘটনার জন্য দায়ী। তার লাইসেন্স, ট্রাকের ফিটনেসসহ যাবতীয় বিষয় পর্যালোচনা করা হচ্ছে। তার কাজগপত্র ঠিক না থাকলে সেই ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা