× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদীর তীরে হাত-পা বাঁধা বস্তাবন্দি মরদেহ

সিলেট অফিস

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১১ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেটের দক্ষিণ সুরমা নদীর তীর থেকে বস্তাবন্দী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বরইকান্দিতে টেকনিক্যাল রোডের একটি রাইস মিলের সামনের নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সুরমা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহটি হাত-পা বাঁধা ছিল। মরদেহের নাকে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি পচে গেছে। বয়স আনুমানিক ৪০ বছর হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড।

ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি পিবিআইয়ের একটি দল রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা