× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে রেলক্রসিং নির্মাণ করে রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানবন্ধন

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৬ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩০ পিএম

রেলক্রসিং নির্মাণ করে রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানবন্ধন করছেন এলাকাবাসী।

রেলক্রসিং নির্মাণ করে রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানবন্ধন করছেন এলাকাবাসী।

রাজবাড়ী সদরের পাঁচুরিয়া খোলাবাড়ী এলাকায় রেলক্রসিং নির্মাণ করে যানবাহন চলাচলের জন্য রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। 

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে রেল লাইনের পাশে এ মানববন্ধন করেন তারা।

স্থানীয়রা জানান, রাজবাড়ী সদরের সঙ্গে গোয়ালন্দের গুরুত্বপূর্ণ সড়ক এটি। রেল কর্তৃপক্ষ সড়কের খোলাবাড়িয়ার সংযোগস্থলে রেল ক্রসিংয়ে পিলার বসায়। এতে দুর্ভোগে পড়ে এলাকাবাসী। সংক্ষিপ্ত এ সড়কটি দিয়ে সহজে ও কম সময়ে রাজবাড়ী শহর থেকে ঢাকায় পণ্য পরিবহন ও যাতায়াত করা যায়। গত দুমাস আগে এ রেল ক্রসিং সড়কটি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে সড়কে চলাচলকারীরা।

ট্রাকচালক রহিম সরদার বলেন, ‘এ রাস্তায় কম সময়ে গোয়ালন্দ ও দৌলতদিয়া হয়ে ঢাকায় আসা যাওয়া করা যায়। গত দুমাস আগে রাস্তাটি রেল কর্তৃপক্ষ বন্ধ করায় ট্রাক নিয়ে যেতে পারছি না। পাঁচ কিলোমিটার ঘুরে যাওয়ায় আমাদের সময় অপচয়ের পাশাপাশি ও তেল খরচ হচ্ছে বেশি।’

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, ‘ক্রসিং বন্ধ করায় গাড়ি দিয়ে পারাপারে সমস্যা হচ্ছে। অনেকটা পথ ঘুরতে হচ্ছে আমাদের। দ্রুত গেট নির্মাণ করে রাস্তা খুলে দেওয়ার দাবি জানাই।’

পাঁচুরিয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান রতন বলেন, ‘দুই উপজেলার গুরুত্বপূর্ণ সড়কটি বন্ধ করার কারণে জনসাধারণের দুর্ভোগ দেখা দিয়েছে। সড়কটি বন্ধ হওয়ায় রোগী, যাত্রী ও যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। রেল ক্রসিং নির্মাণ করে বন্ধ সড়কটি খুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

রাজবাড়ী রেলওয়ে বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস বলেন, এ ব্যস্ত রাস্তাগুলো নিয়ে এলজিইডি ও বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্প চালু হওয়ার কথা রয়েছে। ওই প্রকল্প থেকে অনেকগুলো লেভেল ক্রসিং রেলগেট করা হবে। যার মধ্যে এই রাস্তাটি রয়েছে। আর যতদিন পর্যন্ত গেট তৈরি না করা যাচ্ছে ততদিন কিছুটা সমস্যা হবে জনসাধারণ ও পরিবহন চালকদের। কর্তৃপক্ষের নির্দেশ পেলে গেট করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা