× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে ডিলারের বিরুদ্ধে চড়া দামে সার বিক্রির অভিযোগ

হবিগঞ্জ প্রতিবদেক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৯ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৪ পিএম

হবিগঞ্জের বানিয়াচংয়ের ডিলার আফজাল চৌধুরীর বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। প্রবা ফটো

হবিগঞ্জের বানিয়াচংয়ের ডিলার আফজাল চৌধুরীর বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। প্রবা ফটো

হবিগঞ্জের বানিয়াচংয়ে এক ডিলারের বিরুদ্ধে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ তুলেছেন কৃষকরা। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন তারা। এতে বলা হয়েছে, কৃষকদের কাছে ৫০ কেজির প্রতি বস্তা ইউরিয়া ও নন-ইউরিয়া সার ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৭০০ টাকা দরে বিক্রি করছেন বানিয়াচংয়ের মক্রমপুর ইউনিয়নের শাহপুর বাজারের সাব ডিলার মেসার্স আরমান ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. আফজাল চৌধুরী। অথচ এই সার দুটির ৫০ কেজির বস্তার সরকার নির্ধারিত মূ্ল্য ১ হাজার ১০০ টাকা। 

কৃষকদের পক্ষে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) অভিযোগটি করেন শাহপুর গ্রামের বাসিন্দা আজিজুর রহমান।

তিনি বলেন, ‘ইউনিয়নের সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের বিষয়টি অবগত করলে তারা সরেজমিনে তদন্ত করেছেন। ঘটনার সত্যতা পেলেও চড়া মূল্যে সার বিক্রি বন্ধ হচ্ছে না।

মক্রমপুর ইউনিয়নের সাবেক সদস্য মো. মিরাশ আলী বলেন, ‘সারের কৃত্রিম সংকট তৈরি করে আফজাল চৌধুরী কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রি করেন।’

স্থানীয়রা জানান, আফজাল চৌধুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক।

শাহপুর গ্রামের কৃষক মো. করিম হোসেন বলেন, ‘উনার দোকান থেকে ভাদ্র মাসেও আমরা সরকারি দামে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সার কিনতে পারি নাই। অনেক সময় আমরা সরকারি দাম জানি না। আমরা এখন সবাই মিলে হবিগঞ্জ থেকে সার কিনে আনি। উনার দোকান থেকে আর সার কিনি না।’

অভিযোগ ‍অস্বীকার করে আফজাল চৌধুরী বলেন, ‘লিখিত অভিযোগকারী (আজিজুর রহমান) নিজেই বাজারে কীটনাশক ওষুধ বিক্রির পাশাপাশি লুকিয়ে সার বিক্রি করেন। বিষয়টি আমি কৃষি অফিসে জানালে আজিজুর রহমানের সার বিক্রি বন্ধ হয়। এ কারণে তিনি ওই অভিযোগটি করেন। আমি তালিকা টানিয়ে সরকারের মূল্য অনুযায়ী সার বিক্রি করি।’

বিষয়টি নিয়ে মক্রমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আহাদ বলেন, ‘অভিযোগের কপি আমি পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশিষ্টদের সহযোগিতা করব।’

বিষয়টি নিয়ে কথা বলার জন্য মক্রমপুর ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আউলিয়া বেগমকে বারবার ফোন দিলেও তিনি ধরেননি।

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরে আলম সিদ্দিকী বলেন, ‘অভিযোগের বিষয়টি আমি জানি না। উপজেলা কৃষি কর্মকর্তা আমাকে জানালে তদন্তসাপেক্ষে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা