× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাইসাইকেল চালিয়ে কাশ্মিরি তরুণী বাংলাদেশে

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৩ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৬ পিএম

ভারতের কাশ্মিরি তরুণী সাবিতা মাহাত। প্রবা ফটো

ভারতের কাশ্মিরি তরুণী সাবিতা মাহাত। প্রবা ফটো

ভারতের কাশ্মির থেকে শান্তির বার্তা পৌঁছে দিতে ও এ দেশের সংস্কৃতিকে জানতে সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন ভারতের কাশ্মিরের এক তরুণী। ওই তরুণীর নাম সাবিতা মাহাত। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদীউজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবিতা মাহাত নামে এক কাশ্মিরি তরুণী সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন। আমরা ইমিগ্রেশনের কাজ শেষ করে বাংলাদেশ ভ্রমণের জন্য সহযোগিতা করেছি।

সাবিতা মাহাত বলেন, বাংলাদেশ-ভারত বন্ধুপ্রতীম দেশ। এ কারণেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক রয়েছে। এ দেশের সংস্কৃতিকে জানতে বাংলাদেশে সফর করতে এসেছি। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ভ্রমণ শেষে এ দেশে এসেছি। প্রতিদিন আমি ১৫০ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দেব।

ইমিগ্রেশনের কার্যক্রম শেষে জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন সাবিতা মাহাত নামের ওই তরুণী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা