× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে মোবাইল ছিনতাইয়ের সময় রোহিঙ্গা আটক

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৯ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৬ পিএম

ছাগলনাইয়া থানা, ফেনী। প্রবা ফটো

ছাগলনাইয়া থানা, ফেনী। প্রবা ফটো

ফেনীর ছাগলনাইয়ায় মোবাইল ছিনতাই করার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছেন স্থানীয়রা। আটক ব্যক্তির নাম- আব্দুর রহিম। তিনি কক্সবাজারের উখিয়া কুতুবপালং ক্যাম্পের বাসিন্দা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে স্থানীয়রা আটক করে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোবাইল ছিনতাইয়ের সময় আব্দুর রহিম নামে এক রোহিঙ্গাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। আটক ব্যক্তিকে উখিয়া ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা