× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঘের মুখ থেকে ফেরা অনুকূল ২১ দিন পর চলে গেলেন

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:০৫ এএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩৭ এএম

বাঘের থাবায় অনুকূলের মেরুদণ্ড, পাঁজরসহ পেটে ক্ষত সৃষ্টি হয়েছিল। প্রবা ফটো

বাঘের থাবায় অনুকূলের মেরুদণ্ড, পাঁজরসহ পেটে ক্ষত সৃষ্টি হয়েছিল। প্রবা ফটো

বাঘের মুখ থেকে ফিরে এলেও‌ দীর্ঘ ২১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না-ফেরার দেশে চলে গেলেন জেলে অনুকূল গাইন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অনুকূল গাইনের চাচাতো ভাই নিধির গাইন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অনুকূল রাতে মারা গেছেন। আমরা বাগেরহাট নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি। বাড়িতে পৌঁছানোর পর তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।’

অনুকূলের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আমুরবনিয়া গ্রামে। তার মা বৃদ্ধ কুমুদিনী গাইন একজন মানসিক প্রতিবন্ধী। এ ছাড়া তার পরিবারে আর কেউ নেই।

গত ২৭ জানুয়ারি সকালের দিকে মোরেলগঞ্জের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের সুধীরের সিলা এলাকায় মাছ ধরার সময় বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন অনুকূল।

এদিন দুপুরে তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে রেফার্ড করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

বাঘের থাবায় অনুকূলের মেরুদণ্ড, পাঁজরসহ পেটে ক্ষত সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা