× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহনগঞ্জে অটোচালককে বেধড়ক পেটালেন এসআই

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৩৪ এএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩২ এএম

অটোরিকশাটি মোটরসাইকেলে ধাক্কা লাগায় অটোচালককে বেধড়ক পিটিয়ে আহত করেছেন এক পুলিশ কর্মকর্তা।  ছবি : সংগৃহীত

অটোরিকশাটি মোটরসাইকেলে ধাক্কা লাগায় অটোচালককে বেধড়ক পিটিয়ে আহত করেছেন এক পুলিশ কর্মকর্তা। ছবি : সংগৃহীত

অটোরিকশাটি মোটরসাইকেলে ধাক্কা লাগায় অটোচালককে বেধড়ক পিটিয়ে আহত করেছেন এক পুলিশ কর্মকর্তা। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের রেলস্টেশন রোডে এ ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এলাকাবাসী ওই পুলিশ কর্মকর্তার বিচার দাবি করছেন।

অটেরিকশাচালক মন্তু মিয়া পৌর শহরের নওহাল গ্রামের বাসিন্দা। তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাইরাল হওয়া সিসিটিভির ফুটেজে দেখা গেছে, মোহনগঞ্জ পৌর শহরের রেলস্টেশন এলাকায় মূল সড়কের কিছু ভাঙা স্থানে সংস্কারকাজ চলছে। এ কারণে ওই স্থানটিতে সারাক্ষণ জ্যাম লেগেই থাকে। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল নিয়ে জ্যামের মধ্যে পড়েন আদর্শনগর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোনাহার হোসেন। এ সময় মন্তু মিয়ার অটোরিকশাটি পেছন থেকে এসে এসআইয়ের মোটরসাইকেলে সামান্য ধাক্কা দেয়। এতে এসআই ক্ষিপ্ত হয়ে বাইক থেকে নেমে মন্তু মিয়াকে শার্টের কলার চেপে ধরে অটোরিকশা থেকে নামিয়ে রাস্তার ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এতেও ক্ষান্ত হননি এসআই মোনাহার। একপর্যায়ে তিনি ওই অটোরিকশাচালককে ধরে টেনেহিঁচড়ে একটি দোকানের সামনে নিয়ে লাথি ও কিল-ঘুষিও মারতে থাকেন। পথচারীরা তাকে থামানোর চেষ্টা করলে তিনি তাদের ওপরও চড়াও হন।

এসআই মোনাহার হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘বিষয়টি সমাধানে বসার কথা রয়েছে।’

জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদকে মারধরের সিসিটিভি ফুটেজ পাঠিয়ে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা