× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে ‘বাংলাদেশি যুবক’ নিহত

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০০:২৫ এএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১০ এএম

দিনাজপুরের হিলি সীমান্ত। সংগৃহীত ফটো

দিনাজপুরের হিলি সীমান্ত। সংগৃহীত ফটো

দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে শাহাবুল হোসেন বাবু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের ২৮৫-এর ২৫ সাব সীমানা পিলারের পাশে ভারত অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তি ভারতীয় না বাংলাদেশি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি নিশ্চিত হতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এদিকে হাকিমপুর পৌরসভার ধরন্দা গ্রামের ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর সীমান্তের বাসিন্দারা দুই রাউন্ড গুলির শব্দ শুনতে পান। পরে খোঁজ নিয়ে জানতে পারি শাহাবুল হোসেন বাবু নামে এক যুবক নিহত হয়েছেন। শাহাবুল ধরন্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা