নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১১ পিএম
গুণীজনদের হাতে সম্মাননা। প্রবা ফটো
নিজ নিজ কর্মক্ষেত্র থেকে সমাজে বিশেষ অবদান রাখায় জলসিঁড়ি সম্মাননা পেয়েছেন দেশের ৫ গুণীজন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের গাভীনা গ্রামের জলসিঁড়ি পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
যারা সম্মাননা পেয়েছেন, কবিতায় শামীম আজাদ, চিকিৎসায় গণপতি আদিত্য, গল্পে কিযী তাহনিন, কবিতায় রানা নাগ ও সংবাদে মুহম্মদ আকবর।
এদিন দুপুরে সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থনীতিবিদ ও লেখক ড. সেলিম জাহান। পরে জলসিঁড়ি পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে ও পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল। আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু ও অ্যাডভোকেট প্রবীর মজুমদার চন্দন।