বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৭ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৪ পিএম
অলঙ্করণ প্রবা
বরিশালে নিখোঁজের চারদিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কীর্তনখোলা নদীর কোস্টগার্ডের টার্মিনালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তার নাম সোহেল খান। তিনি নগরীর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত রনির ভাড়াটিয়া ও ঝালকাঠি আমিরাবাদ ইউনিয়নের জলিল খানের ছেলে।
নৌ-পুলিশের উপপরিদর্শক মাসুম বিল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১৩ ফেব্রুয়ারি ট্রলার থেকে কীর্তনখোলা নদীতে পড়ে যান সোহেল খান। নিখোঁজের চারদিন পর আজ সকালে নদীর কোস্টগার্ডের টার্মিনালের পাশে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।