শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৫ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৮ পিএম
অলঙ্করণ প্রবা
বাগেরহাটের শরণখোলায় ছেলের হাতে এক বৃদ্ধ বাবা খুন হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার উত্তর রাজাপুর জিবনদুয়ারী গ্রামে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
নিহতের নাম মো. মতিউর রহমান। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। অভিযুক্ত ছেলের নাম মো. আলাউদ্দিন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। শুক্রবার সকালে বাবার কাছে কিছু টাকা চায় তিনি। কিন্তু বাবা মতিউর রহমান টাকা না দেওয়ায় আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে শীল পাথর দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান মতিউর রহমান। এ সময় প্রতিবেশীরা আলাউদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ওসি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আলাউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এর আগে আলাউদ্দিন উপজেলার আমড়াগাছিয়া গ্রামের অবসারপ্রাপ্ত মেজর মোস্তফার মা হোসনেয়ারা বেগমের পা কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় শরনখোলা থানায় একটি মামলা রয়েছে।