× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোনায় ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৩ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৭ পিএম

 মরদেহ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করছে পুলিশ। প্রবা ফটো

মরদেহ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করছে পুলিশ। প্রবা ফটো

নেত্রকোনার মদন পৌরশহরের ওরশ থেকে বাড়ি ফেরার পথে হ্যান্ডট্রলি উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

মদন-খালিয়াজুরী সড়কের গোবিন্দশ্রী সুজন বাজার এলাকায় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খালিয়াজুরি উপজেলার জগন্নাথপুর গ্রামের আদম আলী ও একই গ্রামের রাসেল মিয়া। আহতরা একই গ্রামের অনিল মিয়া ও সরল মিয়া।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের স্বজনদের বরাতে তিনি জানান, জগন্নাথপুর গ্রামের ছয় থেকে সাত জন শ্রমিক হ্যান্ডট্রলিতে করে পৌর সদরের মদন গ্রামে হযরত সৈয়দ আহম্মদ বসরী ওরফে বুড়াপীরের বাৎসরিক ওরশ মাহফিলে যান। সারারাত গান শুনে ভোরে বাড়ির দিকে রওনা হন তারা। পথে সুজন বাজার এলাকায় হ্যান্ডট্রলিটির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আদম আলী ও রাসেল মিয়া মারা যান।

এ সময় পথচারীরা আহত অন্য দুজনকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা