মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২১ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১১ পিএম
মোহনগঞ্জে মা ও শিশু সহায়তা বিষয়ক অবহিতকরণ সভা। প্রবা ফটো
নেত্রকোণার মোহনগঞ্জে মা ও শিশু সহায়তা কর্মসূচির গবেষণা কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এ সভা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই সভা হয়।
জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি সহযোগিতায় এ সভার বাস্তবায়ন সহযোগী ছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)। সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের যুগ্ম সচিব মনোয়ারা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ ইকবাল ও পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা রহমানের সঞ্চলনায় সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নূরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারি, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, মোহনগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এসএম সারোয়ার খোকন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চয়ন, পৌরসভার কাউন্সিলর মানিক তালুকদার প্রমুখ বক্তব্য দেন।