× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশ্রয়ণের ঘর বিক্রি করছে সুবিধাভোগীরা

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৭ পিএম

তিন লাখ টাকায় স্ট্যাম্পের মাধ্যমে ঘরটি বিক্রি করেছেন আসমা। প্রবা ফটো

তিন লাখ টাকায় স্ট্যাম্পের মাধ্যমে ঘরটি বিক্রি করেছেন আসমা। প্রবা ফটো

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্প-২-এর তিনটি ঘর বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। সেখানে প্রকল্প-২-এর তৃতীয় পর্যায়ের ২য় ধাপে ২০টি ঘর নির্মাণ করা হয়। জমিসহ প্রতিটি ঘর নির্মাণে সরকারি বরাদ্দ ছিল ২ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা।

সরেজমিনে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্প-২-এর ১৯ নং ঘর তিন লাখ টাকায় বিক্রি হয়েছে। ঘরটি বরাদ্দ পান বেলতৈল ইউনিয়নের তেলকুপি গ্রামের মৃত আব্দুল ওহাবের স্ত্রী সাহেদা বেগম। তিনি ৩ লাখ টাকায় স্ট্যাম্পের মাধ্যমে ঘরটি বিক্রি করেছেন আসমা বেগমের কাছে।

৬ নং ঘর বরাদ্দ পান পারজৈনা ইউনিয়নের বড়মহারাজপুর গ্রামের সাজেদা খাতুন। তিনি ঘর বিক্রি করে দেওয়ায় এখন সেখানে বসবাস করছেন ১৩ নং ঘরের রাসেল মিয়া দম্পতি। আর ১৩ নং ঘর কিনে সেখানে বসবাস করছে স্বাধীন দম্পত্তি।

২০ নং ঘরের বরাদ্দ পান বেলতৈল ইউনিয়নের বেতকান্দি গ্রামের আবদুল খালেক ও তার স্ত্রী আনোয়ারা খাতুন। তারা ঘর বিক্রি করে দিয়েছেন মাসুদ দম্পতির কাছে। এ ছাড়া ১৭ নং ঘর বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তবে কাউকে না পাওয়ায় পরিচয় জানা যায়নি।

১৯ নং ঘরের মালিক আসমা বেগম টাকার বিনিময়ে ঘর কিনে নেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘আমার বড় ছেলে বিয়ে করেছে। ওই ঘরে সে তার বউ নিয়ে থাকে। এ ছাড়া আমার ছোট ছেলেও বিয়ের উপযুক্ত হয়েছে। তাই ঘরটি আমরা কিনে বসবাস করছি।’

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা