× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাসিকের নাগরিক সেবা মিলবে ১৬১০৫ নম্বরে

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৯ পিএম

আধুনিক কমাণ্ড এন্ড কন্ট্রোল ও রাসিক কল সেন্টারের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রবা ফটো

আধুনিক কমাণ্ড এন্ড কন্ট্রোল ও রাসিক কল সেন্টারের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রবা ফটো

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) কল সেন্টারে ১৬১০৫ নম্বরে কল করে পাওয়া যাবে নাগরিক সেবা। জানানো যাবে যেকোন সমস্যা, অভিযোগ ও পরামর্শ। এছাড়া কমাণ্ড এন্ড কন্ট্রোল রুম থেকে রাসিকের নিজস্ব স্থাপনাগুলো সিসি ক্যামেরা দ্বারা মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) নগর ভবনের ৬১২ নং কক্ষে স্থাপিত আধুনিক কমাণ্ড এন্ড কন্ট্রোল ও রাসিক কল সেন্টারের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর পর সেখানে বসে নাগরিকদের সঙ্গে কথা বলেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘১৬১০৫ নম্বরে কল করে নাগরিকেরা বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন সেবা নিতে পারবেন। তাদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ আমাদের দিতে পারবেন। প্রথম অবস্থায় সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। পরবর্তীতে ২৪ ঘন্টা এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

মেয়র আরো বলেন, কমাণ্ড এন্ড কন্ট্রোল রুম থেকে এখন রাসিকের নিজস্ব স্থাপনাগুলো সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। ভবিষ্যতে পুরো নগরীকে সিসি ক্যামেরা আওতায় এনে নাগরিকদের নিরাপত্তায় নিশ্চিত করা হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা