× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০৪ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১৫ পিএম

শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া এলাকার হ্যামস্ গার্মেন্টস লিমিটেড নামে কারখানায় এ ঘটনা ঘটে। প্রবা ফটো

শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া এলাকার হ্যামস্ গার্মেন্টস লিমিটেড নামে কারখানায় এ ঘটনা ঘটে। প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া এলাকার হ্যামস্ গার্মেন্টস লিমিটেডে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা) শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছিল।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ছাদ ধসে নিহতরা হলেন লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কাশিরাম গ্রামের মো. কান্দুরার ছেলে আরিফুল ইসলাম ও দিনাজপুরের চিরিরবন্দর থানার নানিয়াটেকি গ্রামের রজনী চন্দ্র বর্মনের ছেলে শ্রী মুকুল চন্দ্র বর্মন। তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, ‘বুধবার বিকেলে হ্যামস্ গার্মেন্টেসের ছাদ ঢালাই করার সময় এটি ধসে পড়ে। এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করছেন। উদ্ধার কাজ শেষ হলে বিস্তারিত জানানো হবে।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী শফিক মোল্লা জানান, নির্মাণাধীন ভবনটিতে মোট ৭৩ জন শ্রমিক কাজ করেন। তবে ছাদ ধসে পড়ার সময় কতজন শ্রমিক কাজ করছিলেন তা জানাতে পারেননি তিনি। বলেন, ‘কত নিখোঁজ আছে আমরা খোঁজ নিচ্ছি। তবে অনেকের স্বজনরা ঘটনাস্থলে এসেছেন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে তারা জানিয়েছেন।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক বিজয় মালাকার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘হাসপালে এখন পর্যন্ত একজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আরও দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা