নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০২ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১০ পিএম
পাপ্পু মজুমদার। ফাইল ফটো
ঢাকা থেকে নেত্রকোণার মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা মহুয়া কমিউটার লোকাল ট্রেনের ধাক্কায় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে জেলার বারহাট্টা উপজেলার ইস্পিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই সাংবাদিকের নাম পাপ্পু মজুমদার। তিনি দৃক নিউজ ও একাত্তর বাংলা টিভির নেত্রকোণা প্রতিনিধি এবং জেলা শহরের সাতপাই এলাকার বাসিন্দা।
বারহাট্টা রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ট্রেনটি আসার সময় ওই সাংবাদিক হয়তো কানে হেডফোন লাগিয়ে কিছু শুনছিলেন। তাই তিনি ট্রেন আসার শব্দ শুনতে পাননি। আর এজন্যই ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
স্টেশন মাস্টার আরও বলেন, ‘রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’