× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় স্বামীর সহায়তায় তৃতীয় স্বামীকে হত্যা, স্ত্রী আটক

যশোর প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৩ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৬ পিএম

স্বামীকে হত্যার অভিযোগে উম্মে হাবিবা কণাকে আটক করেছে র‌্যাব। প্রবা ফটো

স্বামীকে হত্যার অভিযোগে উম্মে হাবিবা কণাকে আটক করেছে র‌্যাব। প্রবা ফটো

ঢাকার কেরানীগঞ্জে তৃতীয় স্বামী আসলাম উদ্দীনকে হত্যার অভিযোগে উম্মে হাবিবা কণা নামে এক নারীকে আটক করেছে র‌্যাব। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে যশোরের অভয়নগর থেকে তাকে আটক করা হয়।

যশোর র‌্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান দুপুরে র‌্যাবের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

র‌্যাব কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের অভয়নগর থেকে উম্মে হাবিবাকে আটক করা হয়। মৃত আসলাম তার তৃতীয় স্বামী। দ্বিতীয় স্বামীর সহায়তায় আসলামকে হত্যা করে লাশ বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন। আসামিকে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, ২০২০ সালের ৫ জুলাই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজের নিচে বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফিঙ্গারপ্রিন্টের (আঙুলের ছাপ) মাধ্যমে জানা যায় মৃত ব্যক্তি যশোরের চৌগাছার আসলাম উদ্দীন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এরপর র‍্যাব এ হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু করলে তার স্ত্রীর জড়িত থাকার বিষয়টি জানা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা