× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপ্তাইয়ে গভীররাতে বসতঘরে আগুন, অঙ্গার বৃদ্ধ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৮ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৪ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

রাঙামাটির কাপ্তাইয়ে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কাটা পাহাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতের নাম আবু তাহের। তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হওয়ায় আগুন লাগার সময় ঘর হতে বের হতে পারেননি বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, আগুন লাগার সময় আবু তাহেরের স্ত্রী ও ছেলেমেয়েরা রাঙ্গুনিয়ায় তাদের আত্মীয়ের বাসায় ছিলেন। তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হওয়ার কারণে ঘর থেকে আর বের হতে পারেননি।

এদিকে খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি দল ও কাপ্তাই থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।

রাত প্রায় ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে টিন ও বাঁশ দ্বারা নির্মিত ঘরটি ভস্মীভূত হয়। ওই বৃদ্ধ দগ্ধ হয়ে ঘরেই মারা যান। 

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটির অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায় এবং আগুনে পুড়ে ঘরের মধ্যে ওই বৃদ্ধ মারা যান। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তারা ধারণা করছেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসা হয়েছে এবং আজ (বুধবার) ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা