বান্দরবান সংবাদদাতা
প্রকাশ : ২৯ আগস্ট ২০২২ ১৬:৫৫ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২২ ১৭:০৭ পিএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় হত্যামামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) সকালে জেলা ও দায়রা জজ বান্দরবান পার্বত্য জেলা আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুইয়া এ রায় দেন।
দণ্ডিতরা হলো--বাবা মোজাফফর আহম্মেদ, ভাই আরিফ উল্লাহ, ভাইয়ের স্ত্রী আছমা সিদ্দিকা ও শাহানাজ বেগম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোহাম্মদ ইকবাল করিম সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারের বরাতে তিনি জানান, বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ৯ ডিসেম্বর সকালে শাহ আলমের ওপর হামলা চালায় আসামিরা। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। পরে নিহতের স্ত্রী আরফাতুন্নেছা আরেফা ২০১৬ সালের ১৯ ডিসেম্বর দণ্ডিতদের বিরুদ্ধে মামলা করেন।
প্রবা/আরএম/জেআই