× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বীর নিবাস’ পেলেন গাজীপুরে ৩৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০১ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩২ পিএম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি বীর মুক্তিযুদ্ধাদের ‘বীর নিবাস’। প্রবা ফটো

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি বীর মুক্তিযুদ্ধাদের ‘বীর নিবাস’। প্রবা ফটো

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ‘বীর নিবাস’ পেয়েছেন গাজীপুরের ৩৮ জন বীর মুক্তিযোদ্ধা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওই বীর নিবাসের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ সময় গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর পক্ষে গাজীপুর সদরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদারের হাতে বীর নিবাসের চাবি তুলে দেওয়া হয়।

সেখানে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, সংরক্ষিত মহিলা আসনের এমপি সামছুন্নাহার ভূঁইয়া, জেলা প্রশাসক আনিসুর রহমান, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, পুলিশ সুপার কাজী শফিকুল আলম, পাঁচটি উপজেলার ইউএনও ও বিভিন্ন উপজেলা থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা।

গাজীপুরে ৩৮টি বীর নিবাসের মধ্যে সদর উপজেলায় দুটি, কালিয়াকৈরে ১১টি, কাপাসিয়া ১১টি, কালীগঞ্জে আটটি ও শ্রীপুরে ছয়টি। চার শতক জমির উপর ৭৫০ বর্গমিটারের বীর নিবাসের প্রতিটি ঘরে রয়েছে দুটি বেডরুম একটি ড্রয়িং রুম, একটি রান্নাঘর ও দুটি বাথরুম। প্রতিটি অনুমোদিত ঘরের খরচ ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা