× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ১১৬ ‘বীর নিবাস’ উদ্বোধন করবেন বুধবার

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৯ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৬ পিএম

অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ‘বীর নিবাস’। প্রবা ফটো

অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ‘বীর নিবাস’। প্রবা ফটো

সাতক্ষীরা জেলায় অসচ্ছল ২৯১টি বীর মুক্তিযোদ্ধা পরিবার প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ‘বীর নিবাস’ পাচ্ছেন। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় জেলার সাতটি উপজেলায় এসব ঘর নির্মাণ করা হয়েছে। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ২৯১টি ঘরের মধ্যে ১১৬টি ঘর ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সাতক্ষীরা জেলার পাশাপাশি কিশোরগঞ্জ, পালগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও নড়াইল জেলার সঙ্গে যুক্ত হবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলায় ৫৩টি ঘরের মধ্যে ১৬টি ঘর, তালায় ৪২টি ঘরের মধ্যে ৩৬টি, আশাশুনিতে ৬০টি ঘরের মধ্যে ৩৬টি, কলারোয়ায় ২৬টি ঘরের মধ্যে ১১টি, দেবহাটায় ২৩টি ঘরের মধ্যে ১৭টি ঘর উদ্বোধন করা হবে।

অসচ্ছল, শহীদ, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে প্রতিটি পাকাঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবেই জেলার ২৯১ বীর মুক্তিযোদ্ধাকে সরকারি এসব ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। ২২ ফুট প্রস্থ আর ৩৩ ফুট দৈর্ঘ্যের এ ঘরে দুটি বেডরুম, একটি ড্রইংরুম, একটি ডাইনিংরুম, একটি কিচেনরুম ও দুটি বাথরুমসহ থাকছে সুপেয় পানির ব্যবস্থা।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি বলেন, ‘মুক্তিযুদ্ধে বেশিরভাগ নিম্ন ও মধ্যবিত্ত মানুষ অংশগ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাস পেয়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাথা গোঁজার ঠাঁই হলো। বীর নিবাস পেয়ে পরিবার পরিজন নিয়ে সুখে-শান্তিতে বসবাস করতে পারবেন।’

তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক বলেন, ‘সঠিক তদারকির মাধ্যমে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের ৪১টি বীর নিবাস নির্মাণ করা হয়েছে। এর মধ্যে থেকে ৩৬টি ঘর উদ্বোধন করা হচ্ছে।’

আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান বলেন, ‘উপকূলীয় ও দুর্যোগপ্রবণ উপজেলা আশাশুনি। এখানে ৬০টি ঘরের মধ্য থেকে ৩৬টি ঘর উদ্বোধন করা হচ্ছে। ইতোমধ্যে এসব ঘর প্রস্তুত করা হয়েছে। ঘরগুলো পেয়ে মুক্তিযোদ্ধা পরিবারগুলো নতুন করে স্বপ্ন দেখছে।’

সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক বলেন, ‘সরকার সারা দেশে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। তারই অংশ হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ করছে সরকার। ১৫ ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে ঘরগুলো।’

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ ঘরগুলো নির্মাণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সঠিক তদারকি ও সঠিক ডিজাইনের মাধ্যমে সচ্ছতার সঙ্গে ঘরগুলো প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি সকালে সারা দেশের মতো সাতক্ষীরায়ও ১১৬টি ঘর ভার্চুয়ালি উদ্বোধন করবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা