× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বেদখল হওয়া জমি শিগগির উদ্ধার করা হবে’

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৩ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৪৭ পিএম

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় বেদখল হওয়া সরকারি জমি সোমবার পরিদর্শন করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। প্রবা ফটো

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় বেদখল হওয়া সরকারি জমি সোমবার পরিদর্শন করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। প্রবা ফটো

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় বেদখল হওয়া সরকারি জমি উদ্ধারের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি বলেছেন, ‘সরকারি জমি উদ্ধার করার জন্য আমরা ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পাহাড় কাটার বিরুদ্ধে অনেক অভিযান পরিচালিত হয়েছে। কয়েক দিনের মধ্যেই বেদখল হওয়া জমি উচ্ছেদে অভিযান চালানো হবে।’

সোমবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক এসব কথা বলেন। 

ফখরুজ্জামান বলেন, পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকায় জেল-জরিমানা করেছি। পাশাপাশি নিয়মিত মামলাও করা হচ্ছে। তাতেও দখলদাররা থামছে না। নগরীর খুলশী এলাকায় বেশ কয়েকটি পাহাড়ে সরকারি জমি দখল করে অবৈধভাবে বসবাস করা হচ্ছে। প্রায় ১০ একর খাস জমি এভাবে ভূমিদস্যুদের কুক্ষিগত আছে। সেগুলো দ্রুত অভিযান পরিচালনা করে উদ্ধার করা হবে।

অভিযানে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা