চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৬ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৭ পিএম
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির মুক্তির দাবিতে ছাত্রদলের মশাল মিছিল। প্রবা ফটো
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির মুক্তির দাবিতে মশাল মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিছিলটি নগরের নয়াবাজার বিশ্বরোড থেকে শুরু হয়ে বড়পোল মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন। বড়পোল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ‘গণবিরোধী ফ্যাসিস্ট সরকার পতন আতঙ্কে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, গ্রেপ্তার ও হামলা করছে। দীপ্তি ভাই একজন আদর্শ, দক্ষ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। অবিলম্বে তার মুক্তি চাই।’
তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। এ সরকারের বিরুদ্ধে ছাত্রজনতা জেগে উঠেছে।’
মিছিলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান, সাব্বির আহমেদ, খন্দকার রাজিবুল হক বাপ্পি, নুর নবী মহররম, সদস্য মাহমুদুল হাসান রাজু ও আব্বাস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।