× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৮ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৮ পিএম

শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন গণমাধ্যমকর্মী মানববন্ধন করেছেন। প্রবা ফটো

শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন গণমাধ্যমকর্মী মানববন্ধন করেছেন। প্রবা ফটো

সময় টিভির বার্তাপ্রধানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার ও মানহানির বিরুদ্ধে শরীয়তপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শরীয়তপুরের প্রেসক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাভিশন টিভির প্রতিনিধি শহিদুজ্জামান খান বলেন, ‘রাষ্ট্রের স্পর্শকাতর বিষয়ের সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইন করা হলেও  সাংবাদিকরা এ আইনের লক্ষ্যে পরিণত হয়েছেন। রংপুরে দায়ের করা মামলায় রাজধানীর বিভিন্ন থানা থেকে মুজতবা দানিশকে যেভাবে হয়রানি করা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। এর ফলে সাংবাদিক ও পুলিশের মধ্যে এক ধরনের অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হচ্ছে।’ এ সময় দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক তৎপরতা বন্ধের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে থাকা সাংবাদিক নির্যাতনের ধারাগুলো বাতিলের জোর দাবি জানান তিনি।’

মানববন্ধনে চ্যানেল আই প্রতিনিধি মজিবুর রহমান, ‘শরীয়তপুর প্রেসক্লাবের সহসভাপতি শেখ খলিলুর রহমান, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ, মোহনা টিভির প্রতিনিধি মাহবুবুর রহমান, সময় টেলিভিশনের প্রতিনিধি বিএম ইস্রাফিল, ডিবিসির প্রতিনিধি রাজিব হোসেন, যমুনা টেলিভিশনের প্রতিনিধি শাকিল এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি মো. ফারুক মোল্লা, শরীয়তপুর সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি সোহাগ খান সুজন প্রমুখ সাংবাদিরা অংশ নেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৮ আগস্ট ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন’ শিরোনামে সময় টিভিতে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে ২০২২ সালে ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মামলা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা