× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুকুরে ভাসছিল অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৫ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার এশিয়ান হাইওয়ের বেইলর এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩০ বছর।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, স্থানীয়রা লাশটি দেখে ৯৯৯ নম্বরে কল করে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। 

যুবকের পরনে ছিল ফুল হাতা গেঞ্জি ও জিন্সের প্যান্ট। লাশের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও যুবককে হত্যা করে দুর্বৃত্তরা এখানে লাশ ফেলে গেছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা